ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় আরও ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হলো।


এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হলো।


শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑